জাগরণ.....

পথ চলতে চলতে আমি ক্লান্ত;
মনের ভারে নুইয়ে পড়া বিশাল বপু নিয়ে বসে আছি -এক তিল শান্তির আশায়--
ওই যে,-যেখানে জোনাকিরা মিট মিট করে আলো দেয়;-
যেখানে কৃষ্ণচূড়ার রক্ত লাল ফুলদ্যূতি আন্দোলিত হয়ে পরস্পরকে আলিঙ্গন করে;-
ছাগশিশু সাগ্রহে মাতৃস্তন্য পান করে এই পৃথিবীর বুকে এঁকে দেয় পরম সুখের আস্ফালন;-
               বসে আছি সেখানে....
              চাই না সূর্যের আলো....
জোনাকির ধূসর মৃদু আলো অঙ্গে ঢালতে চাই;
ফুলদ্যুতির লালিমা এক মুহূর্তে শুষে নিয়ে হৃদয়ে তা প্রজ্জ্বলিত করতে চাই..
ছাগশিশুর সুখের আস্ফালন, মনে শান্তির চাবিকাঠি করে, সুখের তালা খুলতে চাই....
    মুহূর্তে, শান্তির মিটমিটে আলো;....
অশান্তির, অসুখের কালো মেঘকে এক নিমেষে সরিয়ে দেয়;-
     ফিরি ঘরে বিশাল বপু টানতে টানতে
    বয়সের ভারে আজ আমি ক্লান্ত;
কিন্তু, মিথ্যে সুখ খুঁজতে আর উন্মত্ত না;.....
লাল হৃদয়ের প্রজ্জ্বলন আজ আমার চোখে মুখে জ্বলন্ত.... এই লালিমায় বিশ্বকে রাঙিয়ে দেবার স্পর্ধা রাখি............
সর্ব শরীরে আজ সুখের অবিরত ঝলকানি
ছাগশিশুর আস্ফালন আজ আমারও পদতলে;-
স্নায়ুতে ধ্বনিত হচ্ছে একটি তান.....
       ক্ষুদ্র আমি কিন্তু তুচ্ছ নই......||

Popular posts from this blog

মা🌼🌼

কবি