মা🌼🌼

আশ্বিনাকাশে কাশের বনে   পাখপাখালির কলতানে,
             শরত হেসেছে....,
ওমা পুজোর গন্ধ এসেছে।।
দশ হাতে দশ অস্ত্র ধরে      পুত্র কন্যা সঙ্গে লয়ে,
   সিংহ রাজকে বাহন করে মর্ত্যে এসেছে
ওমা উমা মা ঘরে এসেছে......।।
ধূপ ধূনোতে গন্ধে বিভোর   সকাল বিকাল কাটে প্রহর,
চৌদিকেতে আনন্দের ওই  হাটবসেছে,..
ওমা দুঃখনাশিনী মা ঘরে এসেছে।।
সকাল হলেই নতুন জামা, নতুন সব সাজে,
প্রাঙ্গন সব ওঠে ভরে আনন্দ কলরবে..
কাঁসরের সুর লহর তোলে, ঢাকের ওই মধুর বোলে,
পুরোহিতের মন্ত্র পাঠে ওই ভুবন ভরিছে,
ওমা ঘর আলো করে দুর্গা মা এসেছে।।
রঙবেরঙের আলোর ছটায়   মধুর সব গানে
আনন্দ আর কোলাহলের বান ডেকেছে প্রাণে।
চোখ খুলে ওই সকাল বেলা   সঙ্গে নিয়ে ফুলমালা,
দুহাত জুড়ি সকলে মিলি  অঞ্জলী দিয়েছে,
ওমা আনন্দময়ী মা ঘরে এসেছে।।
ত্রিশূল হাতে জগৎ তারিণী   রোগ বিনাশক পাপহারিণী,
পদ্ম মালা লয়ে গলে অঙ্গ শোভিছে...
ওমা ভূবন মোহিনী, কল্যাণময়ী মা ঘরে এসেছে.....।।




Popular posts from this blog

কবি